বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে ‘ধর্ষণ’, প্রেমিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে তরুণীকে ধর্ষণ মামলায় প্রেমিক মামুন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার নোয়াহাটি গ্রামের আবুল মিয়ার ছেলে।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে গ্রেপ্তার হওয়া মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে এসব তথ্য জানান র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, প্রেমের সম্পর্ক গড়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন মামুন।
র্যাব জানায়, তরুণী হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানাধীন নোয়াহাটি এলাকার বাসিন্দা। ভিকটিমের বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তা থাকায় আসা যাওয়ার পথে ভিকটিমের সাথে বিবাদীর গল্প হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ভিকটিমের সাথে ৪ বছর ধরে মামুনের কথাবার্তা হয়ে আসছে।
ওই তরুণীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন। এরই প্রেক্ষিতে গত ৭ নভেম্বর দুপুরে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে বিবাদী ভিকটিমকে জরুরি কথা আছে বলে ফোন ডেকে নিয়ে যায়।
বসত ঘরের পিছনের কক্ষে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে ভিকটিম তার পিতাকে অবহিত করলে ভিকটিমের পিতা বাদী হয়ে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
Related News
সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পিস্তল-গুলি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মাটিরRead More
হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সংঘর্ষে আহত ১৫
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র-জুনিয়রসহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে শিক্ষার্থীদেরRead More



Comments are Closed