সিলেটে মধ্যরাতে গাড়ির গ্যারেজে আগুন, ৮ গাড়ি পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ আগুন পার্শ্ববর্তী কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
আগুনে পুড়ে যাওয়া ৭টি ও ১টি মোটরসাইকেল। এসব গাড়ীর মধ্যে রয়েছে পুলিশের গাড়ী, পাজারো গাড়ী, এক্স নোহা মাইক্রোবাস, মোটরসাইকেলসহ মোট ৮টি বিভিন্ন ধরনের যানবাহন। এতে অন্তত ২ কোটি টাকার বেশি ক্ষতির ধারনা করা হচ্ছে।
আগুনে ওই গ্যারেজের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। এর পাশাপাশি আশপাশের আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।
তিনি জানান, রাত দেড়টার দিকে আখালিয়ার ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুন লাগে। আগুনে গ্যারেজে থাকা আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অগ্নি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed