আজ সিলেট আলিয়া মাঠে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: আজ সোমবার (১৭ নভেম্বর) সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন’। এ লক্ষে রবিবার সন্ধ্যার আগেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক প্রতিষ্ঠান সিলেটের খাদিমনগর পীরেরবাজার এলাকার ‘জামেয়াতুল খাইর আল-ইসলামিয়া’।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামি বিশ্বের প্রভাবশালী নেতা, পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মুফতি মাওলানা ফজলুর রহমান।
আয়োজকরা গণমাধ্যমকে জানিয়েছেন- বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। গত ১১ নভেম্বর রাত সাড়ে ১২টায় একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে শনিবার (১৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন।
সোমবার বেলা ১১টার দিকে একটি ফ্লাইটে মুফতি মাওলানা ফজলুর রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। এখানে তাঁকে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন’র আয়োজক ও সিলেটের শীর্ষ আলেমরা অভ্যর্ত্থনা জানাবেন। পরে সন্ধ্যা ৭টার দিকে সিলেট আলিয়া মাদরাসা মাঠের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পাকিস্তানের জমিয়ত আমির।
এদিকে, সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন- অর্ধলক্ষ মানুষের সমাগম হতে পারে। বিষয়টি সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে অতিথিদের বরণ, মাঠের নিরাপত্তা, সুবিন্যস্তভাবে বসাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মেলনে আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি আয়োজকদের শতাধিক স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। ট্রাফিক ও মাঠ ব্যবস্থাপনায় তদারকি করবে বিশেষ স্বেচ্ছাসেবক টিম।
মুসলিম বিশ্বের চলমান সংকট, বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের করণীয় বিষয়েই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের বক্তব্য। ফিলিস্তিনের পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তোলা এ সম্মেলনের মূল উদ্দেশ্য।
সম্মেলনে মুফতি মাওলানা ফজলুর রহমান ছাড়াও দেশ-বিদেশের আরও খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ, আলেম ও স্কলাররা বক্তব্য রাখবেন।
সম্মেলনটি সফলে সিলেটের আলেম-সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
সম্মেলনটি বেলা ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed