Main Menu

সুনামগঞ্জে ৯৫০ রাউন্ড অবৈধ কার্তুজসহ দুই যুবক আটক

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ কার্তুজসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Manual2 Ad Code

শনিবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পরিচালিত বিশেষ অভিযানে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার দুই বাসিন্দা মো. মামুন মিয়া (২৩) ও মো. উবায়দুল (২১)–কে এসময় আটক করা হয়।

ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান জানান, সকালে ডিউটি পালনকালে তিনি খবর পান যে বিশ্বম্ভরপুর থানার চালবন এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারমুখী দুইটি মোটরসাইকেলে অবৈধ কার্তুজ পাচার করা হচ্ছে। খবরের ভিত্তিতে ডিবির একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়।

Manual4 Ad Code

পরে সকাল ৭টার দিকে দুইটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। অন্য মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালালে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই মামুন ও উবায়দুলকে আটক করে ডিবি পুলিশ।

Manual5 Ad Code

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন জানান, পলাতক দুইজনসহ আটক দু’জনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটকদের আদালতে পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code