গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর অবিলম্বে মুক্তি দিন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: গত ১ নভেম্বর সিলেটে ব্লক রেইড দিয়ে সিলেট জেলা বাসদ কার্যালয় থেকে গ্রেফতারকৃত সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ সহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি এবং বাসদ সিলেট আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিপিবি জেলা সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন সহ সকল শ্রমিক নেতৃবৃন্দের উপর থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সংগ্রাম পরিষদের সহ সম্পাদক মাহফুজ আহমদ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিবাদী দুঃশাসনে সারা দেশে মানুষ বিপর্যস্ত ছিল। তৎকালীন ফ্যাসিবাদী সরকার নানা অজুহাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে যখন-তখন পুলিশী অভিযান পরিচালনা করে নেতাকর্মীদের গ্রেপ্তার করতেন। গত ’২৪-এর ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের পতন হলেও সেই ফ্যাসিবাদী সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশবাহিনী সিলেট বাসদ জেলা কার্যালয়ে গত ১নভেম্বর ব্লক রেইড দিয়ে পাঠচক্র চলাকালীন ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।এর আগের দিন সিপিবি নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমনকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে। এটি কোনভাবেই প্রত্যাশিত নয়।
বক্তারা বলেন, ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষ ফ্যাসিবাদী হাসিনা উচ্ছেদের গণ-আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চ সংখ্যায় জীবন দিয়েছে। তারা অভ্যুত্থানের সময় আহতদের জীবন বাঁচাতে রিকশা ও ব্যাটারি চালিত রিকশাকে এম্বুলেন্স বানিয়েছিল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার অভ্যুত্থান পরবর্তী সরকার আজ এই গরীব শ্রমজীবী মানুষের রুটিরুজির পথ বন্ধ করে দিয়েছে। সিলেটের পুলিশ প্রশাসন রিকশা চালকদের রাস্তায় নামতে দিচ্ছে না। পেশা হারিয়ে তারা এখন অর্ধাহারে-অনাহারে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত দুর্বিসহ জীবন যাপন করছে। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের জীবন বিপন্ন, কৃষি অর্থনীতি ধ্বংস প্রায়, শত শত কারখানা বন্ধ, ফলে জীবিকার একমাত্র পথ রিকশা চালানো ছাড়া আর কোন পথ তাদের সামনে খোলা নেই।
নেতৃবৃন্দ অবিলম্বে, সিলেটে ব্লক রেইড দিয়ে বাসদ কার্যালয় থেকে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন সহ সকল শ্রমিক নেতৃবৃন্দের উপর থেকে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান ।
Related News
উলামা-মাশায়েখদের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুলRead More
সিলেটে ৮দিন ধরে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০)Read More



Comments are Closed