Main Menu

সিলেটে ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিক (৩০)–কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানার একটি দল গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার টুকেরবাজার এলাকা থেকে রফিককে গ্রেফতার করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রফিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। শনিবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ বলছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Share





Related News

Comments are Closed