সিলেটে নিজ ঘর থেকে মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজ বাসায় এক মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানাধীন করেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রিয়া শর্মা (২২) জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।
পুলিশ জানায়, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রিমা শর্মাকে সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More
সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের একRead More



Comments are Closed