শাবিতে ভয়েস ফর জাস্টিসের উদ্যোগে মশা নিধন কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় ভয়েস ফর জাস্টিসের উদ্যোগে দিনব্যাপী মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, বিভাগীয় এলাকা, আবাসিক হল, আবাসিক কোয়ার্টার, খোলা স্থান ও ড্রেনেজ সিস্টেমে ব্যাপক মশানিধন স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা প্রচারণা করা হয়।
ভয়েস ফর জাস্টিসের প্রেসিডেন্ট মোঃ মমিনুর রশিদ শুভ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি বিষয় হলো জনসচেতনতা ও সামাজিক আন্দোলন। আজ সারা দেশে ডেঙ্গু মশার প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করছেন। এই বাস্তবতায় সবাইকে নিজেদের আশপাশ পরিচ্ছন্ন রাখতেই হবে।
তিনি আরো বলেন, এই উদ্যোগটি Voice for Justice-এর HealthGlow -A Health & Hygiene Mission–এর ধারাবাহিক কার্যক্রমের অংশ, যার মূল লক্ষ্য, “Clean, Healthy & Dengue-Free Campus”.
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed