Main Menu

জাফলংয়ে ইনসাফ ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনসাফ ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে ইনসাফ ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত এ ক্বিরাত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ইনসাফ ফাউন্ডেশনের সভাপতি জনাব ফয়েজ আহমেদ ফয়সল।

ইনসাফ ফাউন্ডেশনের সেক্রেটারি সাকিব আহমেদ এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং ফয়েজে আম মাদ্রাসার শিক্ষক মাওলানা মাওলানা আনোয়ার হোসেন সোহেল, গোলজারুল উলুম রাধানগর মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়াউর রহমান, জামেয়া কৌড়িয়ার ওস্তাদ মাওলানা মুফতি যমির মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুন নুর, ইনসাফ ফাউন্ডেশন এর উপদেষ্টা দেলোয়ার হোসাইন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, বন্ধন যুব সংঘের সভাপিত আকবর আলী, আর এম কিন্ডারগার্ডেন এর প্রধান শিক্ষক কোমল উদ্দিন, জাফলং ফয়েজে আম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ শোয়াইব আহমদ, মারুফ খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্বিরাত হলো পবিত্র কুরআন তিলাওয়াতের বিভিন্ন পদ্ধতি বা ধরণ, যা শব্দের দীর্ঘতা, সুর, উচ্চারণ এবং ব্যাকরণগত বিভিন্নতার মাধ্যমে প্রকাশ পায়। এই পদ্ধতিগুলো কুরআন তিলাওয়াতকে আরও সুমধুর ও সঠিক করে তোলে।

ইসলামি চেতনায় উজ্জীবিত এই আয়োজনের মাধ্যমে স্কুল পড়ুয়া শিশুদের মাঝে কোরআনের প্রতি ভালোবাসা ও অনুশীলনের আগ্রহ সৃষ্টি হবে।

ইনসাফ ফাউন্ডেশন কতৃক আয়োজিত এ প্রতিযোগিতায় পূর্ব জাফলং ইউনিয়নের প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Share





Related News

Comments are Closed