নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে কঠোর বাংলাদেশ ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আর্থিক যোগ্যতা যাচাইয়ের জন্য দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ-সংক্রান্ত তথ্য দ্রুত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)।
শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, কোনও ঋণগ্রহীতা আদালত থেকে স্থগিতাদেশ পেলেও তার ঋণের প্রকৃত অবস্থা সিআইবিতে অপরিবর্তিতভাবে রিপোর্ট করতে হবে। তথ্য গোপন বা সুবিধা দেওয়ার কোনও সুযোগ থাকবে না।
গত ২৯ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিআইবি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে। সেখানে নির্বাচনের আগে ঋণের তথ্য হালনাগাদ সম্পন্ন করার এবং কোনও ঋণখেলাপিকে প্রার্থী হতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
একজন ব্যাংক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বাংলাদেশ ব্যাংক পরিষ্কারভাবে জানিয়েছে- আগামী নির্বাচনে কোনও ঋণখেলাপি প্রার্থী হতে পারবে না।’
দীর্ঘদিন খেলাপি থাকা ঋণগ্রহীতারা নির্বাচনের আগে পুনঃতফসিলের চেষ্টা করলে কোনও ছাড় বা নিয়ম ভঙ্গ করা যাবে না।
সব ব্যাংককে মাস শেষে ঋণের স্থিতির ওপর ভিত্তি করে নতুন ও চলমান ঋণের সম্পূর্ণ হালনাগাদ তথ্য সিআইবিতে পাঠাতে হবে। এতে থাকবে- চলমান ও পরিশোধিত ঋণের হিসাব, সঠিক ঋণস্থিতি ও শ্রেণি, মেয়াদোত্তীর্ণ তারিখ
ওভারডিউ স্থিতি, খেলাপি কিস্তির সংখ্যা ও পরিমাণ, এবং কিস্তি জমা বা আদায়ের তথ্য।
প্রার্থীদের ঋণ-তথ্য যাচাইয়ের জন্য প্রতিটি শাখায় ডেডিকেটেড অফিসার নিয়োগ করতে হবে। অফিসারের নাম ও মোবাইল নম্বর কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো বাধ্যতামূলক।
নির্বাচনি আইন অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে পর্যন্ত প্রার্থীর ব্যাংক ঋণ ‘রেগুলার’ না থাকলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ নির্বাচনের আগে ঋণখেলাপিদের মনোনয়ন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
Related News
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার নোট
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ওRead More
দেশের বাজারে আরো কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: ১৩ দিনে সপ্তমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনRead More



Comments are Closed