সিলেটে রাধা গোবিন্দ জিউর আখড়া দখলের প্রতিবাদে মানববন্ধন শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের জিন্দাবাজারস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউ-র আখড়ায় অবৈধ দখলদার জিতেন নাথ গং কর্তৃক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপর মিথ্যা বানোয়াট অভিযোগে মামলা করার প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ জেলা ও মহানগর শাখার আহবানে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে সকল সনাতনীদের কে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।
Related News
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More
দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতRead More



Comments are Closed