মৌলভীবাজারে সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল এর স্মরণ সভা অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল এর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা শহরের সৈয়দ সিকান্দর আলী সড়কস্থ দৈনিক বাংলার দিন পত্রিকা কার্যালয়ে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব।
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ দুরুদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাট্যকার আ.স.ম সালেহ সোহেল, প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম এ রহিম।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক পিন্টু দেবনাথ, মোঃ মোনায়েম খান, মামুনুর রশীদ মুসু, চৌধুরী মেরাজ আলী, আক্তারুজ্জামান লিটন, বুলবুল খান, মেরাজ আলী, জাহাঙ্গীর হোসেন, মৌলভীবাজার কেন্দ্রিয় সমবায় ব্যাংকের পরিচালক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।
স্মরণ সভায় বক্তারা সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের কর্মময় জীবন নিয়ে আলোচনা করে বলেন, একজন সৎ নির্ভিক সাংবাদিক ছিলেন তমাল ফেরদৌস দুলাল। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনের যে ক্ষতি হয়েছে তা পোষাবার নয়। পরে মরহুম সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Related News
সিলেটে একসাথে চার সন্তানের জন্ম, প্রবাসীর পরিবারে আনন্দের বন্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়াRead More
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সবুজ গালিচায় মোড়া চা বাগানগুলোর শ্রমিক লাইনে এখন কেবলই ভোটের উচ্ছ্বাস আরRead More



Comments are Closed