নিজের ফোনে আত্মহত্যার ভিডিও রেকর্ড যুবকের!
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বপন আহমেদ নামে এক যুবক।
গত রবিবার (৯ নভেম্বর) উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বপন আহমেদ ওই গ্রামের মখই মিয়ার ছেলে।
জানা গেছে, স্বপন দুটি বিয়ে করেছেন। কোনো স্ত্রী-ই তার সঙ্গে বসবাস করতেন না। ঘরে শুধু স্বপন ও তার মা থাকতেন। রবিবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ফাঁস দেওয়ার আগে স্বপন নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু করে রাখেন।
স্থানীয় লোকজনের ধারণা- স্ত্রীদের সঙ্গে বনিবনা না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। ফলে আত্মহত্যার পথ বেছে নেন স্বপন।
ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ১০ নভেম্বর সোমবার ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন- আত্মহত্যার প্রকৃত কারণ খোঁজছে পুলিশ।
Related News
সিলেটে একসাথে চার সন্তানের জন্ম, প্রবাসীর পরিবারে আনন্দের বন্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়াRead More
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সবুজ গালিচায় মোড়া চা বাগানগুলোর শ্রমিক লাইনে এখন কেবলই ভোটের উচ্ছ্বাস আরRead More



Comments are Closed