কমলগঞ্জে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মো: ময়নুল ইসলাম চৌধুরী চেয়ার মার্ক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বিআরডিবিকে আরও গতিশীল ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি বিআরডিবি’র সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে এবং সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে তিনি সচেষ্ট থাকবেন। বিআরডিবি’র সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন ও তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকবৃন্দ বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর কাছে বিআরডিবি’র বর্তমান পরিস্থিতি ও তাঁর নির্বাচনী ইশতেহার নিয়ে নানা প্রশ্ন করেন। প্রার্থী অত্যন্ত আন্তরিকতার সাথে সকলের প্রশ্নের জবাব দেন এবং বিআরডিবিকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলতে এবং সদস্যদের স্বার্থ রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তার অঙ্গীকার। তিনি সকল সদস্য ও ভোটারদের আগামী ২৫ নভেম্বর চেয়ার মার্কায় ভোট দিয়ে তাহাকে নির্বাচিত করার জন্য সকল ভোটারদের প্রতি আহবান জানান।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed