জৈন্তাপুরে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকসহ একটি নোহা মাইক্রোবাস আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তৎপর অভিযানে হরিপুর আর্মি চেকপোস্টে ২৭ বীর ইউনিটের সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় ‘POND’S Bright Beauty’ ফেসওয়াশসহ একটি মাইক্রোবাস (রেজি নং: ঢাকা মেট্রো-চ-১১-৬২৭২) জব্দ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এফআইইউ-এর গোয়েন্দা তথ্যের সহায়তায় সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে হরিপুর থেকে সিলেটগামী মাইক্রোবাসটিকে চেকপোস্টে থামানোর সংকেত দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ২,৭৬৪ পিস ভারতীয় ফেসওয়াশ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৮২ হাজার টাকা।
সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, আটক মাইক্রোবাস ও জব্দকৃত কসমেটিক পণ্য সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Related News
সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৭Read More
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More



Comments are Closed