Main Menu

শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক আহমদ কবীর, সদস্য সচিব ড. সেলিম

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

কমিটিতে সভাপতি হিসেবে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম মনোনীত হয়েছেন।

এদিকে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি শাবিপ্রবির ২০২৫-২৬ সেশনে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed