শাকসু তফসিল ঘোষণার আগেই কমিশন থেকে ৪ শিক্ষকের পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ইশতেহারের আগেই নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন ৪ শিক্ষক।
রবিবার (২ নভেম্বর) রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন তারা।
নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেওয়া চার শিক্ষক হলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার বলেন, ‘হ্যাঁ, আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।’
আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ বলেন, ‘আমি এ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। এর কারণ ওখানে (পদত্যাগপত্রে) উল্লেখ করা আছে। কারণটি ব্যক্তিগত-ই কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ ওইটাই।’
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনিক ভবন-১-এর সামনে শাকসু নির্বাচনের লক্ষ্যে উপাচার্যের উপস্থিতিতে ১৩ জন নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির।
Related News
সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগRead More
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More



Comments are Closed