Main Menu

অক্টোবরে সিলেটে পুলিশের জালে ৭ শতাধিক ‘অপরাধী’

বৈশাখী নিউজ ডেস্ক: সদ্য বিদায় হওয়া অক্টোবর মাসে সিলেট মহানগরের ৬টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ শতাধিক ‘অপরাধীকে’ ধরেছে পুলিশ।

এদের মধ্যে রয়েছে চোর, ছিনতাইকারী, মাদক কারবারি, জুয়াড়ি ও অসামাজিক কার্যকলাপকারি।

এছাড়া এই এক মাসে অসামাজিক কাজের দায়ে ৬টি আবাসিক হোটেল সিলগালা, ১৪ জন অপহৃত উদ্ধার ও কাগজপত্রবিহীন ১ হাজার ৯৯১টি যানবাহন জব্দ করেছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) রাতে এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান- গত এক মাসে সিলেটে পুলিশ ১৭৩০ পিস ইয়াবা, ৪ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৭১৩ বোতল বিদেশি মদ, ১৪৫ লিটার চোলাই মদ ও ২১ বোতল ফেন্সিডিল জব্দ করে।

চোরাচালান পণ্যের মধ্যে জব্দ করা হয় ৭৯২০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৩০০০ পিস শাড়ি, ৩৭৪৩ পিস চকলেট, ১৪২৫টি মেন্টস রেনবো চকলেট, আরও ৩১ প্যাকেট চকলেট, ৪ লাখ ২০ হাজার শলাকা নাসিরুদ্দীন বিড়ি, ৩৬৩ পিস সাবান, কম্বল ৬৪ পিস, ১৬০০ পিস ক্রিম, ১ লাখ ৬৮ হাজার শলাকা পাতার বিড়ি, ৭৭০ প্যাকেট সিগারেট, ৯২১৪ কেজি চা পাতা, ১৪৪০ কেজি কেনু, ৫২ বস্তা জিরা ও ২৬টি মোবাইল হ্যান্ডসেট।

পুলিশ জানায়- অক্টোবর মাসে সিলেটের ৬টি থানার বিভিন্ন এলাকা থেকে ৫৬ জন চোর, ১৭ জন ছিনতাইকারী, ৬৩ জন মাদক কারবারি, ১২২ জন জুয়াড়ি ও অসামাজিক কাজে জড়িত ১৯ জনসহ ৭২৫ জনকে আটক-গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অসামাজিক কাজ পরিচারলনার দায়ে সিলেট মহানগর এলাকার ৬টি হোটেল সিলগালা, ১৪ অপহৃত বা নিখোঁজ ভিক‌টিম উদ্ধার এবং কাগজপত্রবিহীন ১৯৯১টি যানবাহন জব্দ করেছে পুলিশ।

 

Share





Related News

Comments are Closed