মাধবপুরে চা বাগানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তিনজনকে আটক করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২০নং চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চুনারুঘাট-মাধবপুর সড়কের ২০নং চা বাগান সংলগ্ন পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে মাদক লেনদেন চলছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। পরে তাদের হেফাজতে থাকা ছয়টি প্যাকেট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাঁনপুর গ্রামের উজ্জল কৃষ্ণ গোয়ালার ছেলে অমিত কৃষ্ণ গোয়ালা (১৯), একই গ্রামের কমল তাতীর ছেলে সুকন তাতী (১৯) এবং. কানন্দ্রু রিকিয়াশনের ছেলে রুহিত রিকিয়াশন (১৮)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরRead More
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More



Comments are Closed