হবিগঞ্জে আলোচিত ৯ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার ৪২ নম্বর আসামি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একই সঙ্গে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বানিয়াচং থানার পুলিশ। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাদিরগঞ্জ বাজার এলাকা থেকে মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করা সম্ভব হয়।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের সময় ঘটে যাওয়া নাইন মার্ডার মামলার অন্যতম আসামি মঞ্জু। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।”
উল্লেখ্য, নাইন মার্ডার মামলাটি ছাত্র ও স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনায় নয়জন নিহত হওয়ার পর দায়ের করা হয়। ওই মামলার কয়েকজন আসামি ইতোমধ্যে গ্রেফতার হলেও মঞ্জু কুমার দাস এতদিন পলাতক ছিলেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরRead More
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More



Comments are Closed