ওসমানীনগরে বাস ও কারের সংঘর্ষে চালক নিহত, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৫জন আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগর উপজেলার দয়মীর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। একই সাথে প্রাইভেট কার চালক হারুন মিয়ার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কারচালক হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের পাঁচ যাত্রী।
খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed