নবীগঞ্জে নিখোঁজের একদিন পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিজনা নদীর তীর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের নদীর পাড়ের একটি আকাশি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাহিদা বেগম (৩৫) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকার মোশাহিদ আলীর স্ত্রী। দুই সন্তানের জননী সাহিদা মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে সাহিদা বেগমকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে বিজনা নদীর তীরে একটি আকাশি গাছে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী মোশাহিদ আলী বলেন, ‘আমার স্ত্রী কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বুধবার রাতে তাকে অনেক খুঁজেও পাইনি, সকালে এই খবর পাই।’
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে, নদীর তীরে নির্জন স্থানে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
বাহুবলে পুকুরে ডুবে খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী একRead More
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed