কোম্পানীগঞ্জে হাওরে মিলেছে নিখোঁজ কৃষকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর হাওরে পাওয়া গেল কৃষক হানিফ মিয়ার (৩৫) লাশ।
তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের চানপুর খেয়াঘাট গ্রামের মন্তাজ আলীর পুত্র। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় রাউটি বিল হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় হানিফ মিয়া গরু নিয়ে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে রাউটি বিলের কাড়ার পাড়ে যান। সকল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত তিনি বাড়িতে ফিরেননি। পরে সন্ধ্যায় তার স্ত্রী বিলের কাড়ার পাড়ে গিয়ে তার স্বামীকে না পেয়ে গরু নিয়ে আসেন।
এরপর বিষয়টি গ্রামবাসীকে তার স্ত্রী জানালে তারা মসজিদের মাইকে নিখোঁজের বিষয়টি প্রচার করেন। রাতভর হানিফ মিয়াকে খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্থানীয়রা বিলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিলের কাড়ার পানির নিচ থেকে জাল ফেলে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, “মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।ঘটনার সঙ্গে কারও যুক্ত থাকার বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।”
Related News
সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৭Read More
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More



Comments are Closed