গোলাপগঞ্জে ভূয়া ডাক্তার ও ফার্মেসীকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া ডাক্তার ও একটি ফার্মেসীকে দুটি মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা থেকে উপজেলার গোলাপগঞ্জ ও হেতিমগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
জানা যায়, গোলাপগঞ্জ পৌর শহরের ওয়ারিছ উল্লাহ মার্কেটে অভিযান চালিয়ে ডাক্তার না হওয়া সত্বেও ডাক্তার পদবী ব্যবহার করায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারায় নির্মল কুমার বিশ্বাস নামের একজনকে ১ লক্ষ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫১ ধারায় মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ২০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এ সময় অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদর্শন সেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন র্যাব-৯ এর একটি টিম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed