বাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ জামিনে মুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস কারাভোগের পর আজ মঙ্গলবার দুপুরে বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর জামিনে মুক্ত হয়েছেন। এর পূর্বে গত ২৪ অক্টোবর জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল ও রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতা সৈকত ও রনি ১৯ অক্টোবর জামিনে মুক্ত হন।
জামিনে মুক্ত হয়ে নেতৃবৃন্দ সিলেটবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে কথা বলায় আমাদেরকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক করে হয়রানি করা হয়। এসব মামলা হামলা করে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের কন্ঠরোধ করা যায় না।
কারাগার থেকে মুক্ত করতে যারা আইনী লড়াইসহ নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন শ্রমজীবী ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে দৃঢ় বিশ্বাস।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed