তাহিরপুরে শ্রমিক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে শ্রমিক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বালু শ্রমিকরা।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে যাদুকাটা নদীর তীরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো বালু ও বারকি শ্রমিক অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা প্রশাসনের অন্যায্য আচরণের তীব্র প্রতিবাদ জানান।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, আদালতের অনুমতিতে দীর্ঘদিন পর যাদুকাটা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন শুরু হলেও একটি প্রভাবশালী মহল মব কায়দায় নদীর পাড় কেটে বালু লুট করছে। অথচ প্রশাসন নিরীহ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হয়রানি করছে এবং বিনা কারণে সাজা দিচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
তারা আরও জানান, যাদুকাটা নদীর ওপর নির্ভর করে প্রায় অর্ধ-লক্ষাধিক শ্রমিকের জীবন ও জীবিকা। অথচ একটি প্রভাবশালী চক্র নদীতে বালু উত্তোলন বন্ধে ষড়যন্ত্রে লিপ্ত। শ্রমিক নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানান— যাতে নদীতে সনাতন পদ্ধতিতে নির্বিঘ্নে বালু উত্তোলনের সুযোগ দেওয়া হয় এবং হয়রানি বন্ধ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন যাদুকাটা নদী তীরে বালু শ্রমিক সমিতির সভাপতি রমজান মিয়া, সহ-সভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, আতিকুল ইসলাম ও মাসুক মিয়া প্রমুখ।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed