মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) সিলেট নগরীর কয়েকটি এলাকায় সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৬ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ, সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান বিতরণ লাইন ও ট্রান্সফরমারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং রাইট অফ ওয়ে বরাবর গাছপালা কর্তনের জন্য এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজের আশপাশের এলাকা।
বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।
Related News
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More



Comments are Closed