বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে কাজ করবে : খন্দকার মুক্তাদির
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর-সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সিলেটকে বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবে। আমরা দেশি ও বিদেশি বিনিয়োগে আকর্ষণ করবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবাইকে নিয়ে পরিকল্পনা করে কাজ করে যাবে। সিলেটকে শিল্পায়ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য বিএনপি কাজ করে যাবে। তিনি আরও বলেন, সিলেটকে একটি আধুনিক শিল্পনগরী ও বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করবে।
তিনি শনিবার (২৫ অক্টোবর) ৩৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান শামিমের আয়োজিত মহিলা ভোটারদের নিয়ে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নারী নেত্রী হাজেরা বেগম কাজলের সভাপতিত্বে ও শিউলী বেগম টুনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী শাজাহান আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed