রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উত্তর পারুয়া গ্রামের একটি পুকুরে পড়ে যায় তারা।
মারা যাওয়া তিন শিশু হলো ওই এলাকার মো. রাজুর মেয়ের সুমাইয়া আক্তার (৫), মো. কালুর মেয়ে হাবীবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলার কোন এক সময় তারা বাড়ির পাশে পুকুরের ধারে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিনজনকেই উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
দুইদিন ধরে বিদ্যুৎহীন ভবনে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুইজন
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরতRead More
পদত্যাগের দাবীতে চুয়েটে ভিসির ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপকRead More



Comments are Closed