কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার।
শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্যা সিভিল এভিয়েশন রুল ১৯৮৪-এর সাব রুল ১৬ অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও তাতে উল্লেখ ছিল।
এর আগে গত ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে দেশি ও বিদেশি এয়ারলাইনসগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছিল বলে জানা গেছে।
Related News
রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জনRead More
চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৮ জনের মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় গ্যাস লিকেজেরRead More



Comments are Closed