হবিগঞ্জে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্যামলীপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মুস্তাকিম (১২) উপজেলার বরগ গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল মুস্তাকিম। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed