দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জয়নাল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের রইছ আলীর ছেলে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নরসিংপুর-ছাতক সড়কের জুড়াপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কাজে দুই ভাই-বড়ভাই জয়নাল মিয়া ও ছোটভাই আইনাল মিয়া মোটরসাইকেলযোগে ছাতকের দিকে যাচ্ছিলেন। পথে জুড়াপানি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে যায়। এতে পেছনে বসা জয়নাল মিয়া গুরুতর আহত হন।
তাকে দ্রুত ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল কার্যক্রম চালুর দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজে অবিলম্বে হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাসRead More
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেল যুবক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের পানিতে ঘরের সঙ্গে ভেসে গেছেনRead More



Comments are Closed