আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়রা রেললাইনে ওই যুবকের দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তবে তিনি কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা কেউ নিশ্চিতভাবে জানাতে পারেননি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্ঘটনাটি ঘটেছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবেRead More



Comments are Closed