Main Menu

জামালগঞ্জে যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে জামালগঞ্জের সাচনা বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইকবাল আল আজাদ বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি এবং দ্রুত বিচার আইনের আরেক মামলায় চার্জশিটভুক্ত আসামি। তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে ইকবাল আল আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed