Main Menu

সুনামগঞ্জের আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার ইমন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার মো. এনামুল কবীর ইমনকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাজধানীর ধানমণ্ডির ৭নং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed