জৈন্তাপুরে ২০০ পিস ইয়াবাসহ ২জন আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে সিলেট-তামাবিল মহাসড়কের ফরফরা যাত্রী ছাউনি হতে সন্দেহ ভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসে। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িতে রয়েছে বলে জানিয়েছে।
আটককৃতরা হলো জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও গোয়াইনঘাট উপজেলার টিকর নয়াখেল গ্রামের মনু মিয়ার ছেলে নাহিদ আহমেদ (২৩)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ইয়াবা সহ ২ যুবককে আটকের কথা নিশ্চিত করে জানান, পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আটক দেখিয়ে ৫ অক্টোবর রবিবার সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed