হবিগঞ্জে পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা-ফুচকাসহ ট্রাক জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বিজিবি।
বুধবার (১ অক্টোবর) ভোররাতে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল একটি ট্রাক আটক করে। ট্রাকটি তল্লাশী করার পর পাথরের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করা হয়।
জব্দকৃত ট্রাক ও পণ্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘সীমান্তপথ ব্যবহার করে ভারতীয় পণ্য অবৈধভাবে দেশের মধ্যে প্রবেশের যে চেষ্টা চলছে, আমরা তা কোনোভাবেই সফল হতে দেব না। নিয়মিত নজরদারি আরও বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণ ও সীমান্তপ্রান্তের ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা এসব অভিযান আরও কার্যকরভাবে চালাচ্ছি।’
বিজিবি সূত্র জানায়, মাধবপুর এলাকায় ভারতের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় পণ্য পাচারের ক্ষেত্রে নতুন কৌশল হিসেবে ট্রাকে পাথরের নিচে পণ্য লুকানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভারতীয় জিরা, ফুচকা, মশলা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কৌশলে দেশের অভ্যন্তরে আনা হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত অভিযানে এসব চক্রকে প্রতিহত করছে।
আঞ্চলিক ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন, ভারতের সীমান্ত থেকে আসা নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের মূল্য স্থানীয় বাজারে বেশি, তাই অবৈধ পদ্ধতিতে আমদানি ও বিক্রি চালানো হচ্ছে। বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষকে সচেতন থাকা সত্ত্বেও সীমান্তে নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
লে. কর্নেল তানজিলুর রহমান আরও জানান, ‘আমরা স্থানীয় মানুষ ও সীমান্তের সৎ ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করেছি। এতে করে অবৈধ পণ্য প্রবেশ ঠেকানো সহজ হচ্ছে। পাশাপাশি জনগণকে সতর্ক করা হচ্ছে, সীমান্তপথ ব্যবহার করে পণ্য আনতে কোনও প্রলোভনে পড়বেন না।’
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed