সুনামগঞ্জে চোরাকারবারীদের হামলায় বিজিবি সদস্য গুলিবিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারীদের সংঘবদ্ধ হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
আহত বিজিবি সদস্য নায়েক মো. আখিরুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটের দিকে বাংগালভিটা বিওপি থেকে সুবেদার মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল রূপনগর এলাকায় টহলে যায়। রাত প্রায় ১০টার দিকে সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানকালে ভারতীয় দিক থেকে একটি গরুভর্তি ট্রলার নিয়ে চোরাকারবারীরা অনুপ্রবেশ করে।
বিজিবি সদস্যরা চোরাচালান ঠেকাতে এগিয়ে গেলে হঠাৎ প্রায় শতাধিক চোরাকারবারী সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলকে ঘিরে ফেলে এবং তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ইট-পাথর, বল্লম ও দেশীয় গাদা বন্দুক ব্যবহার করে। এ সময় ১৫-২০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এতে বিজিবি সদস্য আখিরুজ্জামান গুলিবিদ্ধ হন।
পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৩৩টি গরু ও একটি ট্রলার জব্দ করে। ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল উদ্ধার করা হয়। জব্দকৃত গরু ও মালামাল সুনামগঞ্জের মধ্যনগর থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘চোরাকারবারীরা সংঘবদ্ধভাবে আমাদের টহল দলের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের এক সদস্য আহত হয়েছেন। সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধী দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed