Main Menu

শান্তিগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নগর গ্রামে পুকুর থেকে গোপাল চন্দ্র দাস (৫৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি এই গ্রামের মৃত সুরেন্দ্র কুমার দাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। ওই সময় স্থানীয় ইউপি সদস্য লিটন মেম্বারের পুকুরপাড়ে গোপালের ব্যবহৃত জুতা দেখতে পান। পরদিন স্বজনরা জাল ফেলে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

শরিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের পূর্ব পাশে কলমির ঝোপের পাশে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পিএসআই তুষার কান্তি আচার্য সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা এবিষয়ে খোঁজখবর রাখছি এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed