সিলেটে বাস থেকে ফেনসিডিলসহ নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে যাত্রীবাহী বাস থেকে এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত ওই নারীর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোছা. হালিমা বেগম (৫০) উপজেলার নোয়াগাওয়ের বদুমারা গ্রামের মৃত ছিদ্দিক আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী মাহিন পরিবহন থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
তিনি জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) তাকে সিলেট আদালতে সোপর্দ করা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed