ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৯১
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ৯১ নিহত হয়েছে বলে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এই ৯১ জনের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা। যারমধ্যে ছয়জন ত্রাণ নেওয়ার সময় নিহত হন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দখলদার ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে।
তবে প্রতিদিন প্রায় ১০০ মানুষ নিহত হলেও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় তারা যুদ্ধ থামাবেন না। এ ছাড়া, তিনি গাজায় বর্বরতা বাড়ানোর হুমকিও দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও হামাস এখনো তা পায়নি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, ‘গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে বলে মনে হচ্ছে।’ তবে তিনি চুক্তির বিষয়বস্তু বা সময়সূচির কোনো বিবরণ দেননি।
আলজাজিরার সঙ্গে কথা বলার সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি গোষ্ঠীটিকে কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয়নি’।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইসরায়েল এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৬৫ হাজার ৫৪৯ জন নিহত ও এক লাখ ৬৭ হাজার ৫১৮ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
Related News
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২, বাড়ছে নিখোঁজের তালিকাও
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনেRead More
নেপালে ভয়াবহ বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও চীনের তিব্বত অঞ্চলজুড়ে ভয়াবহ বন্যায় প্রায় ১ হাজারRead More



Comments are Closed