শাবিপ্রবিতে দুর্গাপূজার ১১ দিনের ছুটি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গাপূজা, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষীপূজা উপলক্ষে ১১ দিন বন্ধ থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, পবিত্র ফতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ক্লাস ও অফিস বন্ধ থাকবে। দুর্গাপূজার ছুটি ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এতে সাপ্তাহিক ছুটিসহ মোট ১১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
Related News
সিকৃবিসহ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমRead More
এইচএসসিতে পুনর্মূল্যায়নেও ফেল, সম্পূরক পরীক্ষার সুযোগ থাকছে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ারRead More



Comments are Closed