Main Menu

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর জেলায় অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) সভাপতি থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর দ্য হিন্দু।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে ওই সমাবেশে বিপুল জনসমাগম হয়েছিল।

সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের মধ্যে বহু মানুষ অজ্ঞান হয়ে পড়েন। তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালা দ্য হিন্দুকে জানান, এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশুর মৃত্যু হয়েছে। তবে নতুন রোগী আসতে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্বাস্থ্যকর্মীরা জানান, অ্যাম্বুলেন্সে করে এখনও আহতদের হাসপাতালে আনা হচ্ছে। ফলে হতাহতের সঠিক পরিসংখ্যান জানাতে আরও সময় লাগবে।

Share





Related News

Comments are Closed