Main Menu

তুচ্ছ ঘটনায় বানিয়াচংয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তুচ্ছ ঘটনায় দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাসই এলাকায় সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার তারাসই গ্রামের কুদরত মিয়ার ছেলে ধানের চারার আঁটি বাঁধার জন্য পার্শ্ববর্তী ঝোপ থেকে বেত কাটতে যায়। এ নিয়ে যাত্রাপাশা গ্রামের হাসান মিয়ারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ঘটে এবং উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

Share





Related News

Comments are Closed