Main Menu

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘরগাঁও গ্রামের খামারবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শফিক মিয়া (৩৫) স্থানীয় মৃত ছায়েদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শফিক মিয়া ও তাঁর ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রোববার রাতে এ বিরোধের জেরে শফিকের ওপর তাঁর ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শফিক মিয়া মারা যান।

Share





Related News

Comments are Closed