বিশ্বসেরা গবেষক তালিকায় শাবিপ্রবির ৭ শিক্ষক
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭ জন শিক্ষক। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো শাবিপ্রবির জন্য এক অনন্য গৌরবের বিষয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক বিখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথ জরিপে এ তালিকা প্রকাশিত হয় গত ২০ সেপ্টেম্বর।
তালিকায় স্থান পাওয়া গুণী গবেষকরা হলেন-
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন।
রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সুবহান।
ফরেস্ট্রি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।
বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নুরশাদ আলী।
একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ।
এ প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ মস্তাবুর রহমান বলেন ‘এলসেভিয়ারের এই তালিকা গবেষকদের স্বীকৃতি ও উৎসাহ দিয়ে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ও সেই তালিকায় জায়গা করে নিয়েছে, এটি সত্যিই আনন্দের বিষয়। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো শাবিপ্রবির কৃতিত্ব। তরুণ গবেষকদের জন্য এটি হবে অনুপ্রেরণার উৎস।’
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed