সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে এসব অভিযান চালানো হয়।
বিজিবির বাংলাবাজার ও বিছনাকান্দি বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় গরু, মোটরসাইকেল মিটার, ফুচকা ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। অন্যদিকে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড় ও বিপুল পরিমাণ ওষুধ আটক করে।
অভিযানে জব্দ হওয়া মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, আটককৃত সব চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed