Main Menu

ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট

বৈশাখী নিউজ ডেস্ক: আট দিনের ব্যবধানে ফের সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার দুপুর ১২টা ১৯ মিনিট ৩ সেকেন্ডের সময় এ ভূমিকম্প অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ সজিব হোসেন জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতকে।

মৃদু এই ভূমিকম্পে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এরআগে গত সেপ্টেম্বর ১৪ রোববার বিকাল ৫টা ১১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

Share





Related News

Comments are Closed