জগন্নাথপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে গোয়াল ঘর থেকে রহমান আলী (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই কিশোরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রাম থেকে রহমান আলী নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয় । রহমান বড় কাপন গ্রামের মৃত রফিজ আলী ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরের নিজ বাড়ির গোয়াল ঘরের পিছনে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বড় ভাই কয়েছ মিয়া। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তানজীম হোসেন বলেন, ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। তার হাতে কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
রহমান আলীর ভাই কয়েছ মিয়া বলেন, জায়গা-জমি নিয়ে আমাদের শত্রু পক্ষ রয়েছে। তারা আমার ভাইকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমি মামলা করবো।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed