সিলেটে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জুয়ার খেলার আসর থেকে ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগানের মসজিদ গলির ভিতর জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোতোয়ালী থানার রায়নগর রাজবাড়ী বসুন্ধরা ৩৭/৯ ঠিকানার আব্দুল লতিফের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০), কাজিটুলা ব্লক-বি’র ৬নং বাসার মৃত আব্দুর রহিমের ছেলে সুমন আহমদ (৩৪), এয়ারপোর্ট থানার চৌকিদেখী খোকন মিয়ার বাসার নূরুল ইসলামের ছেলে খোকন মিয়া (২৫), চৌকিদেখী ১নং গলির ৩২/১নং বাসার হেলাল মিয়ার ছেলে রাজু আহমদ (২৬), মজুমদারী ৮৭/২নং বাসার মো. বাবুল মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২৬) ও শাহপরাণ (র.) থানার উত্তর বালুচরের শামছুল আলমের ছেলে মো. রুমন আহমদ (৩০)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান মসজিদ গলির ভিতর জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রীও জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed